বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর
ওয়ান নিউজঃ বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ০৭ অক্টোবরের থেকে পরিবর্তন করে তা পিছিয়ে ১৪ অক্টোবর ঠিক করা হয়েছে। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত সংশোধিত নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অনিবার্য কারণে ২৭ আগস্টের জারি করা নোটিশ সংশোধন করে ৭ তারিখের বদলে ১৪ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারাই এ লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ জন অংশ নেন। উত্তীর্ণ হন মোট ১১ হাজার ৮শ ৪৬ জন।
এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া যাবে। লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, খাতা নোটবুক ইত্যাদি নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
লিখিত পরীক্ষায় পাসের পর মৌখিকে অংশ নিতে হবে। মৌখিকে পাস করলে আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করা সম্ভব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.