৯,৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

ওয়ান নিউজঃ র‍্যাব-১৫, কক্সবাজার গতকাল ৩০ জুন রাতে অভিযান চালিয়ে ১৫.২৫ ঘটিকার সময় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় থেকে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

ধৃত আসামীর দেহ তল্লাশী করে মোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.