৮০০০ ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক:
৮০০০ ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

তারা হলো- উখিয়ার ১৯ নম্বর ক্যাম্প এর ব্লক-ডি-১ এর মৃত আবু সিদ্দিকের পুত্র মৌলভী মোঃ শামছুল আলম (৫৬) এবং তার স্ত্রী ছখিনা বানু (৪০)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে শরনার্থী ক্যাম্পস্থ বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়নক মো. তরিকুল ইসলাম শুক্রবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.