৩২ ধারা নিয়ে এখনই কিছু বলবেন না তথ্যমন্ত্রী

ওয়ান নিউজ: 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নবম ওয়েজবোর্ড অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সহযোগিতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সাংবাদিকদের কল্যাণে আমরা শুধু সাংবাদিক সহায়তা নীতি প্রণয়ন করেই ক্ষান্ত হইনি, আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আগামীতে সব পত্রিকা মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেছেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে এখনই কিছু বলতে চান না তথ্যমন্ত্রী। শুধু বললেন, আগে শুনতে চাই- কে কী বলে। এরপর প্রয়োজন হলে প্রতিক্রিয়া দেবো।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সভাকক্ষে নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয় জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম, ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।

নবম ওয়েজ বোর্ড গঠন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বছরের শুরুতেই আমরা আপনাদের (সাংবাদিকদের) সুসংবাদ দিতে পেরেছি। এটি নিয়ে ২০১৬ সাল থেকেই কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর আজকে এটি চূড়ান্ত রূপ পেল। এই বোর্ডের নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। চাইলে তিনি আজকে থেকেই কাজ শুরু করতে পারেন। তার নেতৃত্বে আরো ১২জন সদস্য আছে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.