নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮ ডিসেম্বর ৩৭৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সেখানে কক্সবাজার জেলার ১১ জন। অপরজন বান্দরবানের।
জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৪জন , রামু উপজেলায় ১জন , উখিয়া উপজেলায় ২জন , টেকনাফ উপজেলায় ১জন, চকরিয়া উপজেলায় ১জন ও মহেশখালী উপজেলার ২জন রোগী রয়েছে।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অফিসার পংকজ পাল এসব তথ্য জানিয়েছেন।
সেখানে পজিটিভ শনাক্ত হয়েছে ৫৬৮৪ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩২০ জন।
মারা গেছে ৮৩ জন।
উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এখানে কক্সবাজার জেলা ছাড়াও বান্দরবান জেলা ও চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার করোনার স্যাম্পল টেস্ট হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.