ডেস্ক নিউজ:
১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলাচলে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানসহ শপিংমল ও দোকানপাট। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা। পণ্য ও জরুরি সেবা ছাড়া সব পরিবহণ বন্ধ থাকবে। এ ছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উম্মুক্ত স্থানে কাঁচা বাজার খোলা থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.