হারবাং গুনামেজু বৌদ্ধবিহারে দুইপক্ষের চলমান বিরোধের নিষ্পত্তি করণে ঘটনাস্থলে এমপি জাফর

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার দেড়শত বছরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান হারবাং গুনামেজু বৌদ্ধবিহারে উন্নয়ন কার্যক্রম নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বর্তমানে বৌদ্ধবিহার এলাকায় স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের সর্বসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। বিহারের কার্যক্রম ও কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন প্রতিবাদ সভাও চলছে। এই অবস্থায় দুইপক্ষের চলমান বিরোধ নিষ্পত্তি করণের লক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
শনিবার (১৮জুলাই) বিকালে দেড়শত বছরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারটি পরিদর্শন করেন।
উপজেলার হারবাং রাখাইন পাড়াস্থ গুনামেজু বৌদ্ধবিহার পরিদর্শনকালে এমপি জাফর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, রাখাইন বৌদ্ধ ধর্মীয় নেতা মাস্টার মং, বিহার কমিটির উপদেষ্টা আ লং রি, বিহারের অধ্যক্ষ সুমনা ভিক্ষু প্রমুখ। এছাড়াও ঘটনাস্থলে স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যাক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে এমপি জাফর আলম ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ ও থানার ওসি মো.হাবিবুর রাখাইন বৌদ্ধ ধর্মীয় নেতা, বিহার কমিটির উপদেষ্টা, সভাপতি সম্পাদক, বিহারের অধ্যক্ষ এবং স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যাক নারী-পুরুষের কাছ থেকে বিহারের বিভিন্ন সমস্যা সর্ম্পকে বক্তব্য নেন। উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের সবার বক্তব্য শুনে এমপি জাফর আলম বিহারের উন্নয়নে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করেন এবং শান্তিপুর্ণভাবে বিরোধ নিস্পত্তি করণের আশ্বাস দেন। সবার সঙ্গে কথা বলে মতামতের ভিত্তিতে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেন এমপি জাফর আলম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.