বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ২০০ চারা গাছ লাগালেন পৌর ছাত্রলীগ নেতা ইরফানুল হক

সানজীদুল আলম সজীবঃ

করোনা কালে ছাত্রলীগ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ভাবে করোনা মোকাবেলায় ছাড়াও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছে।

প্রতি মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কতৃক সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শনিবার(১৮ জুলাই) কক্সবাজার পৌর ছাত্রলীগের ৪নং ওয়ার্ড (পশ্চিম) শাখার সভাপতি তরুণ পরিশ্রমী ছাত্রনেতা ইরফানুল হকের নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও কক্সবাজার পৌর ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০ র অধিক ফলজ/বনজ/ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনাফ সিকদার।

এবিষয়ে ইরফানুল হক জানান , মুজিব বর্ষের আহ্বান কে সামনে রেখে আমরা ছাত্রলীগের সহ-সভাপতি মুনাফ সিকদারের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করি। আমাদের চারপাশে জনসংখ্যা বৃদ্ধির ফলে অপরিকল্পিত নগরায়ন বেড়েছে। যার কারণে গাছপালা বনভূমি হ্রাস পেয়েছে। তাই জলবায়ু পরিবর্তনের করাল গ্রাস হতে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রায় দুই শতের অধিক ফলজ-বনজ-ঔষধী গাছ এর একটি ছোট বাগান এর মত করেছি।
এছাড়া পৌর ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পুরো বর্ষা মৌসুমে এই কাজ অব্যাহত থাকবে।।
প্রসঙ্গত ইরফানুল হকের উদ্যোগে একদল সেচ্ছাসেবী তরুণ করোনা কালিনী সময়ে ব্যাপক ভাবে কাজ করে গেছেন অত্র ওয়ার্ডের জন্য৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.