সোমবার সভা ডেকেছে ১৪ দল
ওয়ান নিউজঃ আগামী ৫ ফেব্রুয়ারি সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ২টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.