সোনাদিয়ায় ৬ জলদস্যু আটক

ইমাম খাইরঃ
মহেশখালীর সোনাদিয়ায় বন্দুকসহ ৬ জলদস্যু আটক করেছে পুলিশ।

তারা হলেন- শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির মোঃ হোছনের পুত্র নুরুল কবির (৩০), মৃত আব্দুল খালেকের পুত্র শওকত (২০) সাহাব মিয়ার পুত্র রবিউল হাসান (২৫), কালারমারছড়া আধারঘোনার মাওলানা মোস্তাফিজুর রহমানের পুত্র মোস্তফা কামাল প্রকাশ মিসু (২২), ওসমান গণীর পুত্র রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার আসাদ আলীর পুত্র জিয়াবুল (২৪)।

বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে তাদের আটকের সময় দেশীয় তৈরি একনলা বন্দুক ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান থানার ওসি আব্দুল হাই।

তিনি জানান, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। তারা চিহ্নিত জলদস্যু। আটকের সময় তাদের নিকট একটি
একনলা বন্দুক ও রামদা পাওয়া গেছে। ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.