সিলেটে ধর্ষক নুর গ্রেফতার

ওয়ান নিউজ ডেক্সঃ সিলেটে জালালাবাদ এলাকায় নুর হোসেন নামের এক ‘ধর্ষককে’ গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার দিবাগত (১৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার সময় জালালবাদ থানার ভগতিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, জালালাবাদ থানায় দায়েরকৃত মামলা (নং-১৬)-এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি নুর হোসেন (২৭)-কে সোমবার দিবাগত রাত আড়াইটার সময় জালালবাদ থানার ভগতিপুর গ্রামস্থ তার নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়। নুর হোসেন ভগতিপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.