বেনাপোল প্রতিনিধি: সিনিয়র সাংবাদিক ও একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ এপ্রিল) রাতে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল স্টেশন মসজিদের ইমাম মুফতি সাইদ আহম্মেদ।

এসময় দোয়ায় অংশ নেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সহ-সভাপতি মনির হোসেন,সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কার্যকরী সদস্য জিল্লুর রহমান, এবিএস রনি, মুক্তার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাগর হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জামাল হোসেনের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.