ওয়ান নিউজ ডেক্সঃ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেই সঙ্গে স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথাও বলবেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সরকারের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান।
গত বছরের ৬ জুলাই বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন লি জ্যাং কেয়ান। বাংলাদেশে আসার পরে এটাই প্রথম তার কক্সবাজার সফর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.