রামুর কচ্ছপিয়াতে ১৪৪ ধারা ভঙ্গ করে অসহায় ছেনুয়ারার বসত ভিটা দখল!

রামু প্রতিনিধিঃ

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়, ফাক্রির কাটার তুলাতলী এলাকার নুরুল হাকিমের অসহায় স্ত্রী ছেনুয়ারা বেগমের বসত ভিটা, আদালতের নির্দেশ অমান্য করে, রাতের আধারে অবৈধভাবে দখলে নিচ্ছে, একই এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে, মফিজুর রহমান (মফিজ ডাকাত ) এর দলবল।

গত ১০ ফেব্রুয়ারী সকালে এই ঘটনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মোঃ ফরহাদ আলীর নির্দেশে, এএসআই নোমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে অভিযুক্ত নুরুল হাকিম জানান, তিনি দীর্ঘ দিন মালেশিয়া প্রবাসে থাকাকালীন তার স্ত্রীর নামে উল্লেখিত এলাকার মোতাহেরা ও খতিজার কাছ থেকে দক্ষিণ কচ্ছপিয়া মৌজার বি.এস.৬৩৮ খতিয়ান এর ১৬ শতক জমি ক্রয় করেন, যার বিএস খতিয়ান নং ২১১৪ দাগ নং ২০৪০।
আর ওই জায়গাতে ছেনুয়ারা তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছে। এর মধ্যে ওই মুফিজ বাহিনীর মুফিজ ডাকাত তার দলবল নিয়ে ওই জমিটি কিনেছে বলে, জবর দখল করতে মরিয়া হয়ে উঠে। নানা সময় তাদেরকে ওই জায়গাটি ছেড়ে দিতে হুকমি ধমকি দিতে থাকে। অন্যতায় তাদের ছেলে মেয়েসহ তার স্বামী নুরুল হাকিমকে মেরে লাশ গুম করিবে বলেও নানা সময় হুমকি দেয় বলে জানান নুরুল হাকিম। যার কারণে ভোক্তভোগী ছেনুয়ারার স্বামী নুরুল হাকিম বাদী হয়ে, কক্সবাজার এডিএম কোর্টে একটি এমআর মামলা করে। যার কারণে আদালত ওই জায়গায় ১৪৪ ধারা জারী করে, স্থানীয় পুলিশ প্রশাসনকে আইন শৃংখলা বজায় রাখতে নির্দেশনা জারী করে।

ছেনুয়ারার স্বামী নুরুল হাকিম মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমন এমপি মহোদয় ও উপজেলা প্রশাসন সহ রামু থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর কাছে এই ঘটনার সুস্হ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার আশা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.