রামুতে এক বাড়ির গোয়াল খালি করে ৫টি গরুর সবটি চুরি

এম আর খোকন,
রামুর জোয়ারিয়া নালার বিকেএসপির সামনে রাবার বাগানস্থ এক বাড়ির গোয়াল খালি করে ৫টি গরুর সবটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার গভীর রাতে স্থানীয় গরীব কৃষক জাফর আলমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
জাফর আলম জানান রাতে প্রতিবারের মত চেহেরী খেতে উঠে গরুর কোন নড়াচড়া না পেয়ে ঘরে দরজা খোলে গোয়াল ঘরের দিকে যায়। সে দেখা যায় পুরো গোয়াল শুন্যে করে ৫টি গরুর সবটি চুরি হয়ে যায়। এতে সহায় সম্পদ হারিয়ে পরিবারের সকলে এখন অসহায় হয়ে পড়েছে। এ ব্যাপারে রামু থানার ওসি তদন্তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,চুরির ঘটনায় পুলিশ অবগত হয়েছে।ইতিপুর্বে বেশ কিছু চোর ধরা পড়েছে,আটকদের জিজ্ঞেসাবাদ করে গরু উদ্ধারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। রামুতে গত সপ্তাহে মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদের ৫টি গরু চুরির ঘটনায় উপজেলা বাসির অতংকের মধ্যে আবারো দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.