নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রার্দুভাবে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নয়না পরিবার ট্রাষ্টের উদ্যোগে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৩ঘটিকায় ২য় ধাপে নয়না পরিবার ট্রাষ্টের অর্থায়নে দরিদ্র ও কর্মহীন পরিবারকে এ ত্রাণ ও উপহার সামগ্রী দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, নয়না পরিবার ট্রাষ্টের প্রধান উপদেষ্টা শাহাজাহান মনির, ট্রাষ্টের উপদেষ্টা ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মক্কা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান পারভেজ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান মনির, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নয়না পরিবার ট্রাষ্টের উপদেষ্টা হেলাল উদ্দিন, উক্ত ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আলমগীর ও সাধারণ সম্পাদক মাষ্টার মনছুর আলম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস ও নয়না পরিবার ট্রাষ্টের অন্যান্য সদস্যবৃন্দ।
সার্বিক তত্বাবধানে নয়না পরিবার ট্রাষ্টের সভাপতি জনাব হাসান মুরাদ আনাচ ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন শাওন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.