রামুতে অবৈধ পাহাড় ও মাটি কাটা বন্ধে অভিযান ডাম্পার আটক

নিজস্ব প্রতিবেদকঃ

মহামারি করোনা ভাইরাস উপেক্ষা করে, রামুতে অবৈধ পাহাড় ও মাটি কাটার তৎপরতাকে বন্ধ করতে প্রানে লড়ছেন, রামুর বাকঁখালী রেন্জ কর্মকর্তা আতা এলাহী সঙ্গীয় ফোর্স। যার কারনে অপরাধীদের সরকারী বনবিভাগের কোথাও দাড়াঁনো সুযোগ হচ্ছে না।

প্রতিদিন তেমনও অসংখ্য অভিযান করে সরকারী সম্পত্তি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখেন এই দেশ প্রেমিক অফিসার। সারাদিন সরকারী পরিশ্রমের পরও খবর পেলে, রাতে বন পাহারা দিতে ছুটেন আতা এলাহী। তেমনিই ১৫ এপ্রিল শুক্রবার গভির রাতে, বাকঁখালী রেঞ্জাধীন বিটের সোনাইছড়ী মৌজার সরকারী বনভূমি হতে অবৈধভাবে মাটি কাটার সময় পরিবহনকাজে জড়িত একটি ডাম্পার গাড়ী জব্দ করেছেন।

রেন্জকর্মকর্তা জানান, অভিযানের খবর পেয়ে গাড়ির চালক ও শ্রমিকরা পালিয়ে গেছে। জব্দকৃত ডাম্পার গাড়ি বাঘখালী রেঞ্জ ডিপোতে হেফাজতে রয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
একইদিনে সকালে  বাঘখালী রেঞ্জাধীন বাঘখালী বিটের সোনাইছড়ী -নোন্নাকাটা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রায়  ৯০ফুট কতি’ত  বিলুপ্ত প্রজাতির ধারমারা মা’  গাছ  জব্দ করে । যার আনুমানিক মুল্য একলক্ষ টাকা।   সকালে এই অভিযান করে জব্দ করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখলী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।
তিনিতার ফেইজবুক আইডিতে লেখেন  সন্ধ্যার পর বিপদ অবসম্ভাবী।লক ডাউনে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমরা আছি দিবা রাত্রি সব’ত্র। জংগলই নাকি মংগল আজ তাই ইফতার হবে জংগলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.