খোকন, রাজশাহীঃ
করোনায় সারা বিশ্বের মত বাংলাদেশও আক্রান্ত হয়েছে। এই ভয়াবহ করোনার সংক্রমণ থেকে জনগণকে বাঁচাতে সরকার গত বছরের ন্যায় মাসব্যাপি লকডাউন দিয়ে রেখেছে। তবে এখন সীমিত আকারে সব কিছু চললেও নেই তেমন কর্ম। এর ফলে মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে। এর মধ্যে সবথেকে বেশী সমস্যার মধ্যে রয়েছে খেটে খাওয়া মানুষ।
স্বল্প পরিসরে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন বিনোদপুর মির্জাপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক আবু সাদাত মো: সায়েম (মিলন)।
ঈদ-উল ফিতরকে সামনে রেখে তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর পূর্বপাড়া আনিসের মোড় থেকে ২৭০জন অসহায় ও দু:স্থদের মধ্যে ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, করোনায় কর্মহীন খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তার মত সমাজের বীত্তবানদের এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান মিলন।
এতে উপস্থিত ছিলেন- মির্জাপুর পূর্বপাড়ার সমাজ প্রধান আব্দুল খালেক মন্ডল, সমাজসেবক রফিকুল মন্ডল, সাহাদ আলী, আলী, সিদ্দিক সিজার, বদি, রয়েল, জহুর, হাসিবুল, সোহাগ ও কালু।
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৭

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.