ইয়ানূর রহমান : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মুহাদ্দিস শাহাদাৎ হোসেন (আবু সাঈদ)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জামায়াত প্রার্থী শাহাদাৎ হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.