মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

ওয়ান নিউজঃ  এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাৎ পাসের হার ৩৯.৮৬।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার আবেদন করেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করা পরীক্ষার্থীর হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭.২৫ নম্বর।

বিস্তারিত জানতেঃ ভর্তি পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে

শুক্রবার (২ এপ্রিল) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির জন্য একযােগে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় সকাল দশটা থেকে। চলে ১১টা পর্যন্ত। আগের নিয়মেই হয়েছে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএর ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.