মহেশপুরের যুবসমাজকে বাঁচাতে গ্রামের চৌকিদার-দফাদারদেরকে নির্দেশনা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শেষবারের মত সতর্ক করে মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিয়ে আত্ম সমর্পনের আহŸান জানানোর পর গতকাল মঙ্গলবার দুপুরে থানা চত্তরে মহেশপুরের যুবসমাজকে বাঁচাতে গ্রামের চৌকিদার-দফাদারদেরকে নির্দেশনা দিয়েছেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব।

 

ওসি বিপ্লব বলেন মাদক ব্যবসা বা মাদক সেবনের মাধ্যমে এলাকার যুব সমাজ যাতে ধ্বংস না হয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্ম সমর্পন করানো বা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজ খবর রাখবেন। শুধু তাইনা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যানো কোন ভাবেই মাদক দ্রব্য এলাকায় প্রবেশ করতে না পারে সে ব্যপারে সব সময় সর্তক থাকার কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন থানার এএসআই আব্দুস সাত্তারসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৬০ জন চৌকিদার-দফাদাররা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.