প্রেস বিজ্ঞপ্তিঃ
মসজিদের ইমামকে ফাঁসাতে গিয়ে র্যাব ১৫ এর জালে আটক দুই যুবক। ৬ মে দুপুরে র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল টেকনাফের হোয়াইক্যং এর লাতুরী খোলা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে। তারা দু’জনই লাতুরীখোলার ইলিয়াসের ছেলে আব্দুল মজিদ (৩৭) ও হাবিবুর রহমানের ছেলে জামাল হোসেন (২৭)।
তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শ্যুটারগান ও একটি বড় রাম দা উদ্ধার করা হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় হানিফের ছেলে জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় নিয়মিত অস্ত্র মামলা দায়ের করেন।
আটকদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা লাতুরীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের বর্তমান পরিচালনা কমিটির সদস্য।
মসজিদ কমিটির সাথে ইমাম স্থানীয় নাজির আহম্মদের ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে বিরোধ চলতেছে। অবৈধ অস্ত্রগুলো ইমামের আবাসস্থলে রেখে ইমামকে অস্ত্রধারী সন্ত্রাসী আখ্যায়িত করার উদ্দেশ্যে কমিটির সদস্যরা জব্দকৃত অস্ত্রগুলো আটক যুবকদের দেন বলে জানাযায়। স্থানীয়ভাবে অনুসন্ধানেও ঘটনার সত্যতা পরিলক্ষিত হয়।
এবিষয়ে মসজিদের ইমাম স্থানীয় মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বর্তমান মসজিদ কমিটি আগেও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বেশ কয়েকবার আমাকে প্রতারক, অস্ত্রধারী, জঙ্গী ইত্যাদি রুপে আখ্যায়িত করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে সর্বশেষ আমাকে অস্ত্রধারী সন্ত্রাসী বানানোর এ অপপ্রয়াস।
এবিষয়ে র্যাব-১৫, হোয়াইক্যং টেকনাফ কক্সবাজার ক্যাম্পেরে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, এ ধরণের যে কোন সামাজিক চক্রান্তের বিষয়ে র্যাব সজাগ দৃষ্টি রাখবে এবং তা কঠোর হাতে দমন করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.