নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের অন্যতম অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভারুয়াখালী ব্লাড ডোনারস সোসাইটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
মহতি দিনটিতে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনাও দিয়েছে সংগঠনটি।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ মনজুর আলম, ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আজিম, খুরুশকুল মুনিরিয়া বাহারুল উলুম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক, লেখক ও গবেষক শেফা উদ্দিন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দীন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য সলিম উল্লাহ বাহার, নুরুল আজিম কাজল ও বেবি আক্তার।
ভারুয়াখালী ব্লাড ডোনারস সোসাইটির
মানবিক কাজের প্রশংসা করেন অতিথিবৃন্দ। তারা সংগঠনটির মানবিক কর্মসূচিতে সম্ভাব্য সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিভিন্ন এলাকার মানবিকযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভিডিওকলে যুক্ত হন সংগঠনের উপদেষ্টা ছৈয়দ নূর হেলালী ও শুভাকাঙ্ক্ষী মনিউল হক।
সবশেষে নবনির্বাচিত জনপ্রতিনিধি, অতিথি ও বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.