ওয়ান নিউজঃ সড়কে যানজট থাকতে পারে এমন আশঙ্কায় আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।
তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।
সাময়িক অসুবিধার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.