বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিরাজুল মোস্তফাসহ জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন
ওয়ান নিউজ ডেক্সঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর এর সামনে বঙ্গবন্ধুর মুরালে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমেদ শামীম, এটিএম জিয়াউদ্দিন, সুপ্তভূষন বড়ুয়া, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, জেলা যুবলীগ নেতা আহসান সুমন, পৌর আওয়ামী লীগ নেতা এবি সিদ্দিক খোকন ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবনির্বাচিত জেলা সভাপতি মোরশেদ হোসাইন তানিম। তারপর ধানমন্ডি ৩২ এর যাদুঘর ঘুরে দেখেন নেতৃবৃন্দ।
এরপর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.