ইয়ানূর রহমান : যশোরে আগামীকাল রোববার প্রথম দিনে দুই হাজার জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় নিবন্ধন করছেনে তিন হাজার ৮৬৭ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল র্সাজন ডা. শেখ আবু শাহীন জানান, নিবন্ধনকৃতদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক হাজার ৮৬ জন, সিএমএইচ এ ৯৪৭, অভয়নগর উপজেলায় ১৯৭, বাঘারপাড়ায় ১৫৫, চৌগাছায় ১৭৮, ঝিকরগাছায়, ১৪৯, কেশবপুরে ২০৩, মণিরামপুরে ৩৯৬ এবং শার্শা উপজেলায় ৫৫৬ জন।
তিনি আরো জানান, টিকা দেওয়ার জন্য যশোরে ১১টি কেন্দ্রের ৩৬টি টিম কাজ করবে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১৫টি ও উপজেলা গুলোতে ২১টি টিম কাজ করব। প্রতি টিমে দুইজন করে টিকাদানকারী সেবিকা ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন।
সিভিল র্সাজন বলনে, প্রথম দিনে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। পরর্বতী দিন থেকে সকাল আটটায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন দুই হাজার ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.