পেকুয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেলেন আবদুল মজিদ
এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ কে কুতুবদিয়া থানায় বদলী করে ঐ পদে নতুন নিয়োগ পেয়েছেন কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ।
আগামীকাল ২৪ শে মার্চ তিনি পেকুয়া থানায় যোগদান করবেন বলে জানা গেছে। কক্সবাজার পুলিশ সুপার অফিসের বিশ্বস্থ সুত্রে এ বিষয়টি নিশ্চিত করেছে।
ফেনী জেলার বাসিন্দা ওসি আব্দুল মজিদ ১৯৮৬ সালে পুলিশ বিভাগের চাকুরীতে যোগদান করার পর থেকে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।
সে কক্সবাজার জেলার টেকনাফ থানায় প্রায়ই ১ বছর, রামু থানায় ১০ মাস এবং সর্বশেষ কুতুবদিয়া থানায় ২ মাস একই পদে দায়িত্ব পালন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.