পলাতক নেতার হুকুম কর্মীরা মানে না : ওবায়দুল কাদের

  ওয়ান নিউজ ডেক্স:

নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনার সৎ সাহস থাকলে দেশে এসে মোকাবিলা করুন। পলাতকের রাজনীতি কোনো দিনই নেতৃত্বের তার বিকাশ ঘটনায় না, পলাতক নেতার হুকুম-আদেশ কর্মীরা মানে না। সৎ সাহস থাকে তো দেশে এসে আন্দোলন করুন জেল জুলুমের বিরুদ্ধে। পলাতকের ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দেবে না।

আজ শনিবার রাজধানীর শ্যামলী মাঠে আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার নিয়ে সেতুমন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যেন কাউকে গণগ্রেফতার করা না হয় সেই জন্য বলা হয়েছে।

তারেক রহমানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘তিনি (তারেক) বলেছেন জুলুম উপেক্ষা করে আন্দোলন করতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, বিএনপির কর্মীরা যদি পাল্টা প্রশ্ন করে আমরা জেল জুলুমকে বরণ করে আন্দোলন করব আর আপনি জেলের ভয়ে সৎ সাহস নেই বলে জেলকে ভয় পাচ্ছেন। আর বিদেশে থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনার সৎ সাহস থাকে বাংলাদেশে এসে মোকাবিলা করুন। তখন তিনি কি বলবেন।

কাদের বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বিলুপ্ত করে দেয়াই প্রমাণ করে বেগম খালেদা জিয়া দুর্নীতি পরায়ন। আর এই দুর্নীতির টাকায় তারা দামি হোটেলে সভা করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.