নারী, মাদক ও জুয়ার প্রলোভনে প্রতারণা, গ্রেফতা র ৫

ওয়ান নিউজ ডেক্সঃ মোটা বেতনে চাকরির অফার লেটার, মাদক ও জুয়ার প্রলোভনে আট বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
বড় অফিস, জাতীয় দৈনিকে বিজ্ঞাপন পরে ভাইভা বোর্ডের মাধ্যেমে মোটা বেতনে চাকরির অফার লেটার। তবে চাকরি দিতে নয় এসবই ফাঁদের অংশ। আর এমন ঘটনার ভুক্তভোগীদের প্রায় সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যার আরেকটি ধরন মৌখিক পরীক্ষার বোর্ডেই নারী মাদক জুয়ার প্রলোভন। এরকম ফাঁদে ফেলে গেলো আট বছরে একটি চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

হাউজিং ও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান হাবিব করপোরেশন। প্রতিষ্ঠানটির নামে সহকারি পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় গেলো বছরের ৩ অক্টোবর। ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে এমন ১৪টি বিজ্ঞপ্তি দেয়া হয়।

চাকরির জন্য আবেদন করেন রুপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম ভূইয়া। চাকরি তো জোটেইন বরং হারান শেষ সম্বল পেনশনের সমস্ত টাকা।

ভুক্তভোগী আমিরুল ইসলাম ইন্টারভিউ বোর্ডে অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ‘আপনি যদি প্রতিষ্ঠানে ২৪ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে লভ্যাংশ ও সম্মানিসহ মাসিক আড়াই লাখ টাকা পাবেন। এছাড়া সার্বক্ষণিক গাড়ির সুবিধা দেয়ার কথাও বলা হয়।’

গোয়েন্দা পুলিশ সন্ধান পায় চক্রটির। গ্রেফতার হয় চক্রের ৫ জন। ফাঁস হতে থাকে তাদের প্রতারণার অভিনব ধরণ। চাকরি প্রত্যাশীদের ডাকা হয় অফার লেটারের জন্য। ৪ সদস্যের কথিত ভাইভা বোর্ডে নেয় বিশেষ সাক্ষাৎকার। সুযোগ বুঝে সেখানেই দেয়া হয় প্রলোভন। কৌশলে বসানো হয় জুয়ার টেবিলে। থাকে অন্যান্য ব্যবস্থাও।

চক্রের সদস্যরা নিজেরা পরিচিত হন নানান পদে। কেউ এমডি, কেউ হন বিদেশী ব্যবসায়ী। কেউ হন পিএস কেউবা অফিস সহকারি বা ম্যানেজার।

পুলিশ বলছে, উচ্চ বেতনের চাকরির অফার অথবা প্রতিষ্ঠানের অংশীদার সব কিছুই বলা হয় ফাঁদ পাতার জন্য।

ডিএমপির গোয়েন্দা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, যাদের টাকা বা সম্পত্তি আছে তাদেরকেই প্রাথমিকভাবে নির্বাচন করে প্রতারক চক্র।

পুলিশ বলছে অতি লোভী ব্যক্তিরাই তাদের প্রতারণার শিকার হন। গুলশান, বনানী, উত্তরার মত অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে করা হয় এসব প্রতারণা। চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তা যাচাই-বাছাই না করেই প্রলোভন থেকে বিরত থাকার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.