নারায়ণগঞ্জে নৌকার মাঝি আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

ওয়ান নিউজ ডেক্সঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মেয়র পদের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.