জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আমিন প্রকাশ আলো (১৬) নামের স্কুল ছাত্রকে ১৯০০ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালায় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে। সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানটি চলানো হয়। এ ব্যাপারে ব্যবস্থান নেয়া হচ্ছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানিয়েছেন, আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় আরও ৩ জন পলাতক আসামী রয়েছে। মাদক বিরোধী অভযান অব্যাহত থাকবে।
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.