নববধূকে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সভানেত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছু পা হয় না। মহামারির চলমান পরিস্থিতিতে দলীয় কার্যালয়ে সভানেত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।’
উল্লেখ্য, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়। ২৬ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। পাশাপাশি দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে নগরীর শাহপরান থানায় এ মামলা দায়ের করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.