ইমাম খাইর, কক্সবাজারঃ
দীর্ঘ প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক হয়ে ওঠছে পরিস্থিতি। হাসপাতালে ফিরছে রোগিরা।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অগ্নিনির্বাপণ অভিযান সমাপ্ত ঘোষণা করেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ।
তিনি জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার সহযোগিতায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে।
বিকাল সাড়ে ৫ টার দিকে হাসপাতালের নীচতলার একটি কক্ষ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ভীতিকর পরিস্থিতিতে একজন মুমূর্ষু ভর্তি রোগি মারা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
তবে, পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে পুরো হাসপাতালজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভর্তি রোগীরা জীবন বাঁচানোর তাগিতে দ্রুত হাসপাতাল ত্যাগ করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চলে গেছে। হাসপাতালে সড়কের বিভিন্ন পথে অবস্থান নেয় অনেক রোগী।
থেকে যাওয়া রোগিদের হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিকিৎসা দিতে দেখা গেছে।
কর্তব্যরত চিকিৎসক, নার্সরা রোগিদের সেবা নিশ্চিত করছেন। পাশাপাশি রেডক্রিসেন্ট কর্মীদের তৎপরতা চোখে পড়েছে।
সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, একটি পরিত্যক্ত কক্ষ থেকে আগুনের সুত্রপাত। ঘটনার পরপরই রোগিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি বিভাগের বহিরাঙ্গণে চিকিৎসাসেবা চলছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় নি।
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৬
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.