দেশের অর্থনীতিকে আজকে ডাউন ওয়ার্ডসঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে আজকে একদম নিচের দিকে যাচ্ছে, মানে ডাউন ওয়ার্ডস বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের স্টক মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা পাঁচার করে নিয়ে চলে গেলো। বড় বড় প্রতিবেদন এলো। সেই প্রতিবেদন প্রকাশ করতে পারলেন না আগের অর্থমন্ত্রী মুহিত সাহেব। বললেন, এদের হাত অনেক লম্বা- নাম বলা যাচ্ছে না। ব্যাংকগুলো একটা পর একটা লোপাট-সাড়ে তিন হাজার কোটি টাকা, চার হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা..। এমনকি ওই সময়ে সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব বললেন সাড়ে ৪ হাজার কোটি টাকা এমন কোনো টাকা নয়।”

ফখরুল বলেন, আজকে দেখুন একজন ব্যাংকের চেয়ারম্যান তিনি জনতার মঞ্চের নেতা ছিলেন, একটা নতুন ব্যাংকও তৈরি করেছিলেন, কয়েকদিন আগে দেখলাম যে, সেই ব্যাংকের এমডি কারাগারে। সেই ব্যাংকের থেকে তিনি এর মধ্যেও ২ হাজার কোটি টাকা নিয়েছেন। এই সমস্ত ঘটনা ঘটছে। আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে।”

মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা কাইয়ুম চৌধুরীর পরিচালনায় এই ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার চেয়ারম্যান জি কে গউছ, যুক্তরাজ্য বিএনপি শাখার সভাপতি এম এ মালেক এবং প্রয়াত নেতা সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ এম নাসের রহমান বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.