ডেস্ক নিউজ:
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানিগুলো হলো, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বিডিকম অনলাইন ও মেঘনা সিমেন্টে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডিকম অনলাইন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও মেঘনা সিমেন্টের বোনাস শেয়ার সোমবার (২৮ ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিডিকম অনলাইন ৫ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২ শতাংশ এবং মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.