টেস্ট ম্যাচ না, ফাইনাল ম্যাচ খেলতে চাই: ছাত্রলীগ সভাপতি
বুধবার সন্ধ্যায় তাড়াশের মহিষলুটি দলীয় কার্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই না, ফাইনাল ম্যাচ খেলতে চাই। এই ম্যাচে স্বাধীনতার পরাজিত শক্তিকে চিরতরে কবর দিব। স্বাধীন বাংলাদেশে পাকিস্তান প্রেমীদের স্থান হবে না। ছাত্রলীগকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে সেজন সজাগ থাকুন। উন্নয়নের জন্য গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে প্রার্থী যেই হোক প্রতীক নৌকা। নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.