টেকনাফে ব্রিজের নিচে মিলল নবজাতকের লাশ

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ ও মেরিন সিটি হাসপাতাল প্রধান সড়ক সংলগ্ন এলাকার হেচ্ছার খাল ব্রিজের নিচে নবজাতক ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম জানান, সকালে পৌর সভার নাইট্যং পাড়াস্থ এলাকার প্রধান সড়কের পাশে খালে ওই নবজাতকের মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্ত শেষে সরকারি নিয়মে দাফন করা হবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.