খালেদার জামিন স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ ও দুদক

ওয়াননিউজ ড়েক্সঃ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের জামিন স্থগিত চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আবেদন করেন।

আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদক কুশলী খুরশিদ আলম খান।

এর আগে গতকাল সোমবার খালেদা জিয়াকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার চার মাসের জামিনের আদেশ দেন।

নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

এর আগে রোববার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও মামলার নথি এসে উচ্চ আদালতে না পৌঁছায় তা একদিন পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.