নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখা নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) কক্সবাজার শহরের পানবাজার সড়কস্থ সমিতির কার্যালয়ে সিনিয়র সহসভাপতি (সম্পাদক) একটি পদে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
এই পদে সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কক্সকো মেডিকোর স্বত্বাধিকারী মিজানুর রহমান।
প্রতিদ্বন্দ্বী কনক কান্তি শর্মা পেয়েছেন ৫৫ ভোট।
ভোটে নির্বাচন কমিশনার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, গৌরাঙ্গ দত্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আরিফ উল মওলা, ব্যবসায়ী হাবিবুল ইসলাম।
বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটার ও সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিজানুর রহমান।
উল্লেখ্য, সমিতির অন্যান্য পদসমূহের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই সিনিয়র সহসভাপতি (সম্পাদক) একটি পদে ভোট হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.