ডেস্ক নিউজ:
করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনে দিনে কাঁচাবাজার খোলা থাকলেও শপিং মল বন্ধ থাকবে।
রবিবার (৪ এপ্রিল) সাতদিনের লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ লকডাউন চলবে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। তবে দোকানসমূহ পাইকারি ও খুচরা পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.