ওয়ান নিউজঃ রাজধানীর মহাখালী থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার রাতে মহাখালীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন নরসিংদীর রায়পুরার আলাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিল্লাল হোসেন ও দ্বীন ইসলাম ওরফে মনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জন জানিয়েছেন, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টিপাথরের মূর্তিটি বিদেশে পাচার করতে চেয়েছিলেন।
র্যাব-১০ এর আইন কর্মকর্তা সাইফুর রহমান জানান, অভিযান চালিয়ে তিন জনের কাছ থেকে কোটি টাকা মূল্যের একটি প্রাচীন দুর্লভ কষ্টি পাথরের হস্তনির্মিত মূর্তি উদ্ধার করা হয়েছে। কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।
তিনি জানান, এই তিন জন দীর্ঘদিন ধরে কষ্টি পাথরের মূর্তি দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.