কক্সবাজার জেলা বারের নির্বাচন ২৭ ফেব্রুয়ারী, জমেছে দুই প্যানেলের শেষ প্রচারণা

ইমাম খাইর:
আগামী ২৭ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা বার প্রাঙ্গণে একটানা ভোট গ্রহণ চলবে।  প্রতি বছর আইনজীবীদের নেতৃত্ব নির্বাচন হয়। মাত্র ১ দিন পরেই ২০২১ সালের প্রত্যাশিত নির্বাচন। কাঙ্খিত এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ভোটের খোঁজে প্রার্থীরা দৌঁড়ছেন আইনজীবীদের দ্বারে দ্বারে।
যে যার মতো করে তুলে ধরছেন স্বপ্ন-পরিকল্পনার কথা।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের বিপরীতে লড়ছেন দুটি প্যানেলের ৩৪ প্রার্থী।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিভন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট একেএম এরশাদ উল্লাহ (মিলটন), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শওকত বেলাল।

এই প্যানেলের সদস্য পদে রয়েছেন- এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট হরি সাধন পাল, এডভোকেট মিসেস সফা বিনতে আব্দুল্লাহ (ছবাহ), এডভোকেট একরামুল হুদা, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট মোহাম্মদ রাশেল ও এডভোকেট মীর হারুনুল এরশাদ।

জাতীয় আইনজীবি ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুল মন্নান, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ্, সহ-সভাপতি এডভোকেট মোঃ আমির হোছাইন-২, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মোঃ আবদুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরু রশিদ, সদস্য যথাক্রমে-এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট সব্বির আহমদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট মোঃ ফরিদ উদ্দীন ফারুকী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট রাবেয়া সুলতানা, এডভোকেট মোঃ মামুনর রশিদ এবং এডভোকেট শাহ আলম।

মোট ৭৩০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সিনিয়র আইনজীবি এডভোকেট কামরুল ইসলামকে প্রধান করে একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.