কক্সবাজার কমার্স কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ

এস.এম আরোজ ফারুক, কক্সবাজার:
২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নিয়েছে কক্সবাজার কমার্স কলেজ। এ উপলক্ষে শনিবার সকালে খুরুশকুলস্থ কলেজের নিজস্ব ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠনের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর স্কুল উপ-পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়া, কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, চট্টগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জাফর আলম, মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান।

নবীন বরণ অনুষ্ঠনে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজার কমার্স কলেজ চড়ায় উৎড়ায় পার হয়ে আজ এই অবস্থানে এসে পৌঁছেছে। আজ কলেজ তার নিজস্ব ক্যাম্পাস স্থাপনের মাধ্যমে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। প্রতি বছর ভাল ফলাফল করে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে সুনাম অর্জন করেছে। বক্তারা শিক্ষার্থীদের আরো মনযোগ সহকারে পড়া লিখা করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। তারা বলেন, কমার্স কলেজ থেকে শিক্ষার্থীরা গুনগত মানের শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশকে আলোকিত করবে।

প্রধান অতিথির বক্তবে সুমন বড়ুয়া বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি অনুযায়ী শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে এটি দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের দেশের শিক্ষার হার বাড়ার সাথে সাথে দেশ বিভিন্ন খাতে এগিয়ে উন্নত দেশে পরিনত হচ্ছে। তিনি বলেন, পুথিগত শিক্ষার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ থেকে অন্যায়, অনাচার দূর করতে তোমাদের ভূমিকা রাখতে হবে। আধুনিক প্রযুক্তির খারাপ দিক বর্জন করে ভাল দিক বেছে নিয়ে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রমিজিং ফাউন্ডেশন এর পরিচালক শফিকুল ইসলাম, অধ্যাপিকা ফিরোজা খানম, ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের, কোষাধ্যক্ষ আ.ন.ম জহির, শ্যামলী পলিটেকনিক্যাল ইন্সিটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসাইন, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আবু হামিদ, অধ্যাপক নসরুল্লাহ খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপিকা নার্গিস আকতার রনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.