ওয়ান নিউজঃ কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে এক লবণ চাষী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম শামসুল আলম (৪০),সে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল গ্রামের মোঃঈছমাইলের ছেলে। ৩ এপ্রিল (মঙ্গলবার ঈদের দিন) বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তারা দুইজনই লবণ চাষী।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকাল ৪ টায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) জনাব সেলিম বলেন, ‘মঙ্গলবার বিকেলে কক্সবাজারে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সামান্য ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় লবণ মাঠে কাজ করছিল চাষী শামশুল আলম ও মো. দেলোয়ার হোসেন সহ আরও কয়েকজন।এতে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের ঘটনায় দুইজন লবণ চাষী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামশুল আলমকে মৃত ঘোষণা করেন।’
পরিদর্শক (তদন্ত) জানান, সন্ধ্যায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.