কউকের উচ্ছেদ অভিযান: ভেঙ্গে দেয়া হলো ২টি ভবন

প্রেসবিজ্ঞপ্তি

আজ ১৫ ফেব্রæয়ারি ২০২১ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সৈকতপাড়া এলাকায় ফোরকান মাহমুদ এবং মাহমুদুল হক সরকারি খাস জমিতে অনুমোদন বিহীন ভবন নির্মাণ করায় ভবন ২টির কিছু অংশ ভেঙ্গে দেয়া হয় এবং সরকারি খাস জমিতে ভবন নির্মাণ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া মোহাজেরপাড়া এলাকায় এডভোকেট রেজাউল করিম এবং বাহারছড়া এলাকায় আমির হামজা ভবন নির্মাণের অনুমোদন নিলে ও ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় আগামী ০১ সপ্তাহের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে ইমারতের অনুমোদিত নকশা জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় এবং ব্যত্যয় করে ভবন নির্মাণ করবে না মর্মে অঙ্গীকার নামা নেয়া হয়।

অপর দিকে সী-ল্যান্ড গেস্ট হাউজ কে ইতোপূর্বে প্রদান কৃত নোটিশের জবাবসহ ভবন মালিককে আগামী ১৬/০২/২০২১ তারিখের মধ্যে অনুমোদিত ইমারতের নকশাসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.