শ.ম.গফুর, উখিয়া:
উখিয়ার কুতুপালংয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সাদ্দাম হোসেন নামের কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে।
৩ জানুয়ারী দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সাদ্দাম।
এর আগের দিন ২ জানুয়ারি তুচ্ছ ঘটনায় সাদ্দাম হোসেনকে ছুরাকাঘাত করা হয়।
সে উখিয়ার কুতুপালং ধইল্যাঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।
সাদ্দামের পিতা আমির হোসেন বলেন, আমার ছেলে একজন কোরআনে হাফেজ। শনিবার (২ জানুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে ধইল্যাঘোনা মসজিদের সামনে একই এলাকার আবদুল ওহাবের বখাটে ছেলে সন্ত্রাসী মুসলিম উদ্দিন হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় শনিবার (২ জানুয়ারি) খুনি মুসলিম উদ্দিনকে আসামী করে থানায় একটি অভিযোগও দায়ের করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দামকে ছুরিকাঘাত করা হয়েছে। আমি এই ঘটনায় জড়িত মূলহোতা খুনি মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন,অভিযোগ পেয়েছি।আসামী গ্রেফতারে পুলিশী চেষ্টা চলছে।
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫৭

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.