ঈদে সাত পর্বের নাটকে ঊর্মিলা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ চলছে ঈদুল আজহার নাটক-টেলিছবির কাজ। সারাদেশের বিভিন্ন লোকেশনে তারকারা ব্যস্ত নাটকের শুটিংয়ে। কাজ করছেন লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। এটি নির্মিত হচ্ছে সাত পর্বে।

এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা এজাজ মুন্না। নাটকের নাম ‘সাভালোভা’। ঊর্মিলা বলেন, ‘নাটকের নামটি আপাতত ঠিক করা হয়েছে। এতে পরিবর্তন আসতে পারে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘ঈদ মানেই বিনোদনের জন্য বাড়তি আয়োজন। অনেক কাজ করতে হয় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে। তবে গেল ঈদের মতো এবারেও চেষ্টা করছি মানকে প্রাধান্য দিয়ে কাজ করতে। এজাজ মুন্না ভাই পছন্দের নির্মাতা। তার কাজগুলোতে যত্ন থাকে। এই নাটকটিও সেরকম হচ্ছে। আশা করছি প্রচারে গেলে বিনোদিত হবেন দর্শক।’

এই নাটকে ঊর্মিলার বিপরীতে দেখা যাবে হালের জনপ্রিয় দুই অভিনেতা জোভান ও মিশু সাব্বিরকে। এখানে ঊর্মিলার চরিত্রের নাম সাইরা।

তারকাবহুল নাটকটিতে আরও অভিনয় করতে দেখা যাবে আশনা হাবিব ভাবনা, ইরফান সাজ্জাদ, সাজু খাদেম প্রমূখকে।

আসছে ঈদে নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত এনটিভিতে প্রচার হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.