ঈদগাঁও জনসভা প্রমান করে দিলো কক্সবাজার- ৩ আসনের যোগ্য প্রার্থী সাইমুম সরওয়ার কমল সংরক্ষিত মহিলা এমপি প্রার্থী নীলিমা আক্তার চৌধুরী

এস এম হুমায়ুন কবির,

নির্বাচনী আলোচনা সমালোচনা চলছে গতকালের ঈদগাহ,র স্মরণ কালের আওয়ামীলীগের জনসভা কে ঘিরে।
আজ ভোরে গ্রামের এক চা দোকানে বসেছি। গ্রামের প্রবীণ মুরব্বি বললো এবার নৌকার পালে হাওয়া লাগবো যদি যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে ভুল না করেন আওয়ামীলীগের নীতিনির্ধারণীরা।গতকাল জনগন সত্যি কাদের ভালবাসে তার প্রমান পেয়েছে আওয়ামীলীগের শীর্ষমহল।ঈদগাঁহ আওয়ামীলীগের জনসভার অধিকাংশ মানুষ তাদের প্রিয় নেতা-নেত্রীদের মনোনয়ন দিতে আওয়ামীলীগের সাধারন্ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপির দৃষ্টি আকর্ষন করেছেন।জনসভার একজন নারী নেত্রী জানান, বিগত দিনে জনগনের আপদবিপদ ও উন্নয়নে যারা অগ্রনী ভুমিকা রেখেছেন তাদের পক্ষে জনগন এবার জোট বেধেঁছে। এই মহিলা নেত্রী আরো জানান,দেখতেই তো পাচ্ছেন জনসভা।জনগন তো তাদের প্রিয় নেতা কমল এমপির পক্ষে। জনগন চায় যোগ্য নেতা কমল এমপি কে পুনরায় মনোনয়ন দিয়ে রামু- কক্সবাজারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকুক।পাশাপাশি অযোগ্য সংরক্ষিত মহিলা এমপি খোরশেদ আরা হকের পরিবর্তে তৃণমুলের নেত্রী কক্সবাজার জেলা যুব মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহসভানেত্রী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
কক্সবাজার জেলা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী কে মহিলা এমপি হিসাবে মনোনয়ন দিয়ে উন্নয়নের ধারা তরান্বিত হউক।জনসভায় আগত তৃণমুলের নেতা ফরহাদ ইকবাল জানান,কেন্দ্রীয় নেতারা স্বচক্ষে এবার দেখে গেলেন কে জনপ্রিয়? এবার পরিস্কার জনপ্রিয়তার শীর্ষে সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত মহিলা আসনে নীলিমা আক্তার চৌধুরী ,

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.