আতিকুর রহমান মানিক:
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে দুইটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈদগাঁও থানাধীন মহাসড়কের ইসলামপুরস্হ ডুলা ফকির মাজার সংলগ্ন স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহ উদ্দিন বাবুল (৪০) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নওফেল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পরস্পর বিপরীতগামী দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর গাড়ী দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় এক পথচারি ঘটনাস্থলে নিহত হয়।
পরে পিকআপ দুইটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলেও জানান তিনি।
নিহত পথচারীর লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১০

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.