ই-জেনারেশনের আইপিও লটারির ড্র ৭ ফেব্রুয়ারি

ডেস্ক নিউজ:
আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে ই-জেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১২ থেক ১৮ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে ১৫ কোটি টাকার বিপরীতে ৬১১ কোটি ৪০ লাখ টাকার বা ৪০.৭৬ গুণ আবেদন জমা পড়ে।

তথ্য মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

গত বছরের ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, ই-জেনারেশনের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিতর্কিত এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.